জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কনটিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করেছে।
লে. কর্নেল আবু মো. শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকশ প্যারেড কনটিনজেন্টটি মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। কুচকাওয়াজ সমাপনান্তে আগামী ৩০ জানুয়ারি সমন্বিত কনটিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। —আইএসপিআর