নবান্ন

উঠোন জুড়ে সোনালি ধান

মন মৌ মৌ গন্ধ,

হূদয় মাঝে ঢেউ খেলে যায়

অঢেল খুশির ছন্দ।

 

রাশি রাশি ফসল তুলে

কিষান ভোলে কষ্ট ,

বধূর মুখের মধুর হাসি

যায় দেখা বেশ পষ্ট।

 

নতুন চালের গুঁড়ো বানায়

যেমনটা যার সাধ্য,

তাই দিয়ে হয় পিঠে-পায়েস

নানা পদের খাদ্য।

 

স্বাদে তা যে তুলনাহীন

মায়ের হাতের সৃষ্টি,

খাওয়ার মজা পাওয়ার সাথে 

নেয় কেড়ে নেয় দৃষ্টি।      

 

নবান্নতে হয় উত্সব

নয় তা একার জন্য,

তৈরি পিঠে বিলিয়ে দিয়ে

তাই হতে চায় ধন্য।