দুর্গম চরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ

ভোলা সদর উপজেলার দুর্গম জনপদ মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা ও শপথবাক্য পাঠ করানো হয়।

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ও কোস্ট ট্রাস্ট, ইউনিসেফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এর আয়োজন করা হয়।

আরও পড়ুন: করোনায় বেড়েছে বাল্যবিবাহ

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব।

ইত্তেফাক/এমআর