বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরও কড়াকড়ি করবে কানাডা

করোনা ভাইরাস প্রাদূর্ভাব দমন করতে অভিযানের অংশ হিসাবে শীঘ্রই বিদেশ ভ্রমণকে সীমাবদ্ধ করার জন্য আরও পদক্ষেপ নেবে কানাডা , মঙ্গলবার ২৬ জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সাংবাদ সম্মেলনে এ কথা বলেন। তবে বিস্তারিত জানায়নি।

জাস্টিন ট্রুডো এর আগে বলেছিলেন এর আপাতত এর বিকল্প পথ হলো আগত যাত্রীদের নিজস্ব ব্যয়ে একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা।

আরও পড়ুন: টিকা দানের ধীর কার্যক্রম নিয়ে হতাশ জাস্টিন ট্রুডো

বিশ্ব স্বাস্থ্যসংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রামণের সংখ্যা ৭লাখ ৪৭হাজার ৩'শ ৮৩জন এবং গত ২৪ ঘন্তায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮শ ৫২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১২০ জন।

ইত্তেফাক/এএইচপি