নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরে গৃহবধূ শারমিন খাতুন হত্যার দায়ে তার স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৬) একজন ভ্যানচালক। পুলিশ সুপার বলেন, নিহতের ভাই রিপন আলী সোমবার লালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গোপালপুর কয়েট্টা গ্রাম থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।