বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের হাতে লোন প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ববি উপাচার্য করোনা মোকাবিলায় সরকারের গৃহীত সব পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘এত প্রতিকূল অবস্থার মধ্যেও সরকার করোনা মোকাবিলাসহ দেশের সব খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। যার দরুন করোনা মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশেই এগিয়ে।’ ববির জনসংযোগ অফিসের উপপরিচালক (চ.দা.) ফয়সল্ মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ৩২২ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার টাকা করে সফট লোন প্রদান করা হবে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার কয়েক জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।