চসিক নির্বাচন
স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের কারণে গতকাল বিশ্রামে ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, দুই দলই হোটেলবন্দি ছিল। হোটেলে জিম, সুইমিং করলেও মাঠে অনুশীলনে যেতে পারেনি দুটি দল। আজ থেকে আবার অনুশীলনে ফিরবে দুই দলের ক্রিকেটাররা।
আগামীকাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারী উইন্ডিজরা। এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বিসিবি একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্টের প্রাথমিক দলে থাকা পাঁচ ক্রিকেটার। এমনকি আঙুলের ইনজুরি কাটিয়ে ওঠা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ব্যাটিং অনুশীলনের জন্য প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন। আগামী ৩১ জানুয়ারি ঘোষণা হতে পারে বাংলাদেশের টেস্ট দল। প্রাথমিক দলে ২০ জন থাকলেও মূল দলে সুযোগ পেতে পারেন ১৮ ক্রিকেটার।