বাংলাদেশ তার অন্যতম প্রিয় প্রতিপক্ষ হলেও করোনাভীতির কারণ দেখিয়ে আসেননি এবার। তবু করোনা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের লিস্ট এ টুর্নামেন্ট সুপার ৫০-কে সামনে রেখে দেওয়া করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে তার। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন শাই হোপের বড় ভাই কাইল হোপও। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তারা। যে কারণে সুপার ৫০ টুর্নামেন্টে খেলা হচ্ছে না তাদের। হোপ ভাইদের বদলে টেভিন ওয়ালকট ও যাচারি ম্যাকাস্কিকে ১৫ সদস্যের স্কোয়াডে নিয়েছে বার্বাডোজ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হবে ‘সুপার ৫০’ টুর্নামেন্ট।