উচ্ছেদের আগে মাল সরানোর সুযোগ দিন

বিভিন্ন সময় আমরা দেখি নৌ-সড়কের পাশে বা বিভিন্ন নদী-খালের পাশে চলে উচ্ছেদ অভিযান। অনেক সময় উচ্ছেদ হয় বিভিন্ন বস্তি বা দোকানপাট। কিন্তু উচ্ছেদ অভিযান যেমন জরুরিভাবে করা হয়, ঠিক তেমনি এককথায় অবহেলাই করা হয় নির্দিষ্ট সময়ের আগে সতর্ক করাকে। তাই রীতিমতো অনেকেই পথে বসে যায়। কারো ঘরের দামি সম্পদ কারো বা দোকানের আসবাবপত্র সব দুমড়ে-মুচড়ে যায়। আচমকাই সব শেষ হয়ে যাওয়াতে তাদের তেমন কিছুই করার থাকে না। সংশ্লি­ষ্ট প্রশাসনই পারে একটি পরিবারকে আচমকা বিপদের হাত থেকে বাঁচাতে।

আবু জাফর

শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়