কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর ধানের চারা রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি ও বাঙ্গালহাওলা গ্রামে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাহাবুব আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষান-কৃষানি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, শ্রমবান্ধব কৃষির চেয়ে যন্ত্রবান্ধব কৃষি প্রযুক্তির দিকে কৃষককে এগিয়ে আসতে হবে। এতে করে কৃষি ব্যবস্থাপনা যেমন আধুনিক হবে তেমনি দেশও খাদ্যসমৃদ্ধ হবে।