তথ্য সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। ‘আপনার ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ করুন, গ্রাহকের তথ্য সুরক্ষায় যত্নবান হোন’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস (ডাটা প্রাইভেসি ডে)-২০২১ উপলক্ষ্যে এ দাবি জানান তারা।
তারা বলেন, ২০১৮ সালে তথ্য সুরক্ষা আইনের একটি খসড়া তৈরি হলেও এখনো সেটি বাস্তবায়িত হয়নি। অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে দ্রুত আইনটি বাস্তবায়নে তাগিদ দেন সংশ্লিষ্টরা।
এ বছর সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) কর্তৃক বাংলায় দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিকভাবে এই প্রতিপাদ্য—ব্যবহারকারীদের উদ্দেশে ‘ওন ইয়োর প্রাইভেসি’ এবং ব্যবসায়ীদের উদ্দেশে ‘রেসপেক্ট প্রাইভেসি’। দিবসটি উপলক্ষ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে সিসিএ ফাউন্ডেশন।