ক্যামেরুনে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫৩

ক্যামেরুনের বাসের সঙ্গে একটি জ্বালানি তেলবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২৯ জন।

দেশটির ওয়েস্ট রিজিয়নের গভর্নর ফঙ্কা অগাস্টিন জানান, বুধবার রাত ৩ টা নাগাদ দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তিনি জানান, দ্রুতগতিতে আসা একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে ৭০ আরোহী নিয়ে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলে আগুন লেগে যায়। এ কারণে আরোহীদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি।  

তিনি আরও জানান, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। 

আরও পড়ুন: দুই মেয়েকে হত্যার পর এবার নারীর দাবি ‘করোনার উৎস আমি’ 

দেশটির সরকার জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রাকের ব্রেকিং ব্যবস্থায়ও সমস্যা ছিল। 

ইত্তেফাক/এসআর