ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিজের অসাধারণ কাজ দিয়ে দশকদের মনে জায়গা করে নিয়েছেনে। বছরের শুরুতে নতুন টেলিছবি ও নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন। এবার ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধে ‘রেড ভেলভেট’ নাটকে অভিনয় করেছেন তিনি।
রুম্মান রশিদ খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ইরফান সাজ্জাদ, মেহজাবিন ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মিলি বাশার, গুলশান আরা, লিওনাসহ আরো অনেকে।
মূলত মজার মজার কেক তৈরি করেন মেহজাবিন। এ বিষয়ে তার সুনামও ছড়িয়েছে। অনলাইনে প্রচুর অর্ডার পান। কেক তৈরির প্রশিক্ষণও দেন তিনি। বান্ধবীর জন্মদিনের কেকের অর্ডার নিয়ে এক অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে তার সঙ্গে কথা হয় ইরফান সাজ্জাদের। মেহজাবিনের কেক খেয়ে মুগ্ধ হন তিনি। তার কাছ থেকে কেক তৈরি শিখতে চান। যার পথ ধরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরফানের মা বাধা দেন। কারণ মেহজাবিনের একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে-এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রেড ভেলভেট’। এমন গল্পে এগোবে নাটকটি।
আগামীকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
ইত্তেফাক/বিএএফ