পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশের সাইকেল নির্মাতা যে কোনো প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি,কারণ বাংলাদেশে খুব ভালো সাইকেল তৈরি হয়।
বুধবার (২৭ জানুয়ারি) কলকাতায় সব বিদেশি কূটনীতিক এবং ভারতের গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে একান্ত আলাপ করার বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসানকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন মমতা। এ সময় পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তা বিশদভাবে জানানো হয়।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক মমতাকে প্রস্তাব দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সঙ্গে বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থা যুক্ত হলে উভয় দেশের পক্ষে হবে মঙ্গলজনক হবে।
তার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মমতা বলেন, বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থাকে এখানে বিনিয়োগ করে কারখানা বানাতে বলুন। আমি এই প্রস্তাব আগেও আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছি।
আরও পড়ুন: কৃষি আইন নিয়ে দ্রুত সর্বদলীয় বৈঠক চান মমতা
সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করে প্রতিবছর। প্রায় ১৫ লাখ সাইকেল বিলি করা হয় এই প্রকল্পের মাধ্যমে ।
ইত্তেফাক/এএইচপি