কার্তিক

ভোরের দিঘি স্বচ্ছতোয়া

শিশিরকণা আকাশধোয়া।

শাপলা ফুলে শুকনো হাসি

ছাতিম বিলায় গন্ধরাশি।

আমনফুলে বিজয়গাথা

দেবকাঞ্চন দোলায় মাথা।

অনন্তটা ছড়ায় আলো,

কার্তিকে তাই মনটা ভালো।