নতুন বছর কাটবে কেমন?
: চকচকে খুব, নতুন জিনিস
তেমন আর কী, ভাবনা যেমন।
করোনা তো নেয়নি বিদায়
চকচকে সব সোনা কি হয়?
লাভ হবে না হবে কী দায়!
বুঝবে ধীরে, কীভাবে যায়।
নতুন বছর ব্যবসা কেমন?
: আসছে টিকা, মাস্কও আছে
স্যানিটাইজার, প্রণোদনায়
ব্যবসা হবে সবার কাছে।
প্রেমের বিয়ে? অ্যারেঞ্জ নাকি?
: বসন্তে না চলতি শীতে?
সুন্দরী এক মেয়ের সাথে
নতুন ঘরের কাটবে ফিতে।
হিসেবমতো বলা কঠিন
দিন-তারিখে কোন ঘটিকায়
হাত দেখে কি সব বলা যায়!
নতুন বছর, জয়-পরাজয়
রাজনীতিতে, বাইরে-ঘরে?
: আম্রিকা চীন, পাক-ভারতে
শীতলতাই বছরভরে।
তারপরেও নতুন বছর
অনেক ভালো অনেক ভালো
পুরনো সব দুঃখ ভুলে
পথের বাঁকে একটু আলো।