ইচ্ছেশক্তির গ্রিনহাউজ

কেউ একজন হ্রদজলে ঢিল মেরে চুপ

দূর থেকে ছানি চোখে নড়াচড়া দেখে

আমি সাদাসিধা বুঝি না এতসব।

 

মনেও পুষে রাখি না ঘৃণা

সরল সমীকরণ দেখায় জটিল

প্রেম আমার কাছে অবিস্ফোরিত বোম।

 

অকৃত্রিম সম্পর্ক স্বচ্ছ পানির টলটলে শরীর

কৈফিয়ত চাইলে সাগর শুকায় হিংসা ভেসে ওঠে

যদি ভালোবাসো সাহস সঞ্চয় করে শোভন হয়ে এসো

ইচ্ছেশক্তির গ্রিনহাউজে তুচ্ছ প্লাবন

                             সাইক্লোন বিধ্বংসী গ্রেনেড।