পিতামহের ছেঁড়া কাঁথা

ঝরনার জলে নুড়ি উপবাস ভাঙে

নুড়ি কি জানে এ পাহাড়েরই প্রেমসুধা?

কুরুকের বুকের ওমে পাহাড়ের নিবিড় ঘুম

পাহাড় কি জানে এ আকাশেরই অশ্রুজাত?

পাইনের সঙ্গে তুষারের আলিঙ্গন

তুষার কি জানে এ মৃত্তিকারই উদারতা?

বনস্পতির ছায়ায় শ্রান্ত পথিকের ক্লান্তি বিসর্জন

পথিক কি জানে এ কিষান বিহঙ্গেরই দান?

নুড়ি পাহাড় তুষার পথিক—জানুক বা না জানুক

নাসার ব্যালকনিতে বসে এক চুমুক কফির মূল্য

ঠিকই জানে পিতামহের ছেঁড়া কাঁথা!