প্রসাধন

 

রোজ রোজ তোমাকে দেখি আয়নার সামনে

দেহজ শিল্পচর্চায়...

শিল্পকুমার কি বোঝে

নিভাঁজ এ বসন্তের সুনীল অনুবাদ!

পুরুষের বাহুর আন্দোলনে

তুমি মহুয়া কিংবা যমুনার জল

যা-ই হওনা কেন

একবার দেখে নিও

এই পর্যটন রাতে আততায়ীর মুখ

এখানে যাবতীয় মুদ্রায়;

পুরুষ বণিকরা বাণিজ্য করে

সওদা করে ফিরে যায় প্রথাগামী এক্সপ্রেসে চড়ে...