নির্বাচনে সহিংসতা কাম্য নয়

নির্বাচন মানে উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  সত্, যোগ্য এবং দক্ষ প্রার্থীকে বেছে নেওয়ার  উত্সব। কিন্তু সেই উত্সব যেন রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি না করে। নির্বাচন মানে সকাল থেকে ভোটারদের লাইনে উপচে পড়া ভিড়, সেখানে আবার অনেক কেন্দ্রে ভোটারদের দেখা মেলা ভার! নির্বাচনের দিন নারী ভোটারদের গাড়ি ভাড়া দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসতেন প্রার্থীরা, সেখানে এবার ভোট দিতে আসা নারীদের হতে হয়েছে লাঞ্ছিত! এ যেন কোনো যুদ্ধক্ষেত্র! নির্বাচনকে কলঙ্কিত করা হলে বর্তমান প্রজন্ম নির্বাচনে আস্থা হারাবে, সেটা স্বাভাবিক। আর একবার যদি আস্থায় ফাটল ধরে, সেখানে প্রলেপ লাগানো হয়তো দুষ্কর হয়ে পড়বে। তাই সচেতন নাগরিক সমাজের এই বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রিদোয়ান আমিন, ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়