ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, ‘আমরা ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করব। প্রকৃত শীতার্ত মানুষ যাতে উপকার পায়, সেজন্যই আমরা কাউন্সিলরদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি। গতকাল খিলগাঁও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষ থেকে ১ হাজার এবং ডিএসসিসির পক্ষ থেকে ৩০০ কম্বলসহ মোট ১ হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়।