খুবির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও দুই শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাকে ‘প্রতিহিংসামূলক আচরণ’ হিসেবে আখ্যায়িত করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মোহাম্মদ ও শিক্ষার্থী রাকিবুল হক রনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হুদা, অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।