মুন্সীগঞ্জে মাটিচাপায় দুই শ্রমিক নিহত আহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাটিচাপায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার হাঁসাড়ায় নির্মাণাধীন ভবনের পিলার তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে রুবেল ও সচিন নামে দুই শ্রমিক মাটিচাপা পড়ে মারা যান। এ সময় জিল্লুর নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাঁসাড়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।