পাইকগাছার বাদামতলা নামক স্থানে বুধবার সন্ধ্যায় শাকিব নামের এক শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় মারা গেছে। শাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুর রহমান সরদারের ছেলে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। শাকিব তার চাচা আল আমিনের সঙ্গে মোটরসাইকেলে করে কপিলমুনির উদ্দেশে রওনা হলে বাদামতলায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। থানা পুলিশের এসআই নুর মোহাম্মাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনায় পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।