মার্কিন সাংবাদিক পার্ল হত্যায় অভিযুক্ত খালাস

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত ওমর সঈদ শেখকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর আগে সিন্ধু হাইকোর্টও এই রায়ই দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তনে সর্বোচ্চ আদালতে গিয়েছিল সিন্ধু প্রদেশের সরকার। তাদের আবেদন খারিজ করে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে ব্রিটিশ সন্ত্রাসবাদী রিচার্ড রেডের গোপন ডেরা ও তার দলবলের কাজকর্ম সম্পর্কে খবরাখবর নিতে পার্ল গিয়েছিলেন করাচিতে। করাচিতে রেডের কাজকর্ম সম্পর্কে খবরাখবর সংগ্রহের সময়েই অপহরণ করা হয় আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে। অপহরণকারীরা পার্লের মাথা কেটে নিয়েছিল। আর তার ভিডিও তুলে তা আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল। ওই ঘটনায় ৪ জনকে ২০০২ সালেই গ্রেপ্তার করা হয়েছিল। -রয়টার্স ও আলজাজিরা