মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় ২ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দখল করে ট্রাকের অবৈধ পার্কিং
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তাপারের সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাত ট্রাক ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম