শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ঘন কুয়াশায় শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা বন্ধের পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়া দুইটি ফেরিও গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলছে এখন। ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি বন্ধ করতে হয়।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
একই দিন ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল। তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে কয়েকটি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।
ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।
ইত্তেফাক/জেডএইচডি