চট্টগ্রামে অস্ত্রের তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামের ডবলমুরিং থানার বংশাল পাড়ায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে গফুর খান সওদাগরের বাড়ির ছাদের একটি কক্ষে এ অন্ত্র তৈরি কারখানা পাওয়া যায়। 

ডবল মুরিং থানার ওসি মোহাম্মম মহসিন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: গজারিয়ায় ট্রাকচাপায় ২ পথচারী নিহত

তিনি বলেন, ‘পাঠানটুলীতে বংশাল পাড়ায় গুলিবষর্ণের ঘটনার পর পুলিশ অস্ত্রের উৎসের সন্ধানে অভিযানে নামে। রাত ২টার দিকে সেই অভিযানে দুটি অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।’

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে জানান মোহাম্মম মহসিন।

ইত্তেফাক/এএএম