বাংলা বানানের নিয়মকানুন

মো. কামরুল হাসান

সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা

চন্দ্রবিন্দু ( ঁ)- এর ব্যবহার

 

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার

 

গাঁতা- [স. গ্রন্থ>] বি. বিনা পারিশ্রমিকে বিপন্ন কৃষকের কাজে সাহায্য করার রীতি; দলবদ্ধভাবে কাজ।

গাতা- [স. গৈ + তৃ] বি. যে গান করে, গায়ক।

গাঁথা- [স. গ্রন্থন>] ক্রিবি. সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা; চিরজাগরূক থাকা; বিদ্ধ করা; সংলগ্ন করা।

গাথা- [স. গৈ + থ + আ (টাপ্)] বি. কবিতা, শোক; গান; এক প্রকার গীতিকবিতা, ballad; পালাগান; বর্ণন; গুণকথন।

গাঁদা- [স. গেন্দুক>] বি. ফুলবিশেষ, গন্ধলি, marigold।

গাদা- [বা.] ক্রিবি. চাপাচাপি করে ভরতি করা।

গাদা- [দেশি.] বি. বড়ো মাছের পিঠের দিকের অংশ।

গাদা- [হি. গদ্দা>] বি. রাশি, স্তুপ; ভিড়।

গুঁড়া- [স. > গুণ্ডিত] বি. চূর্ণ, রেণু, কণা; অবশেষ। বিণ. চূর্ণ করা হয়েছে এমন, চূর্ণীকৃত, গুঁড়ানো; অতি ক্ষুদ্র।

গুড়া- [দেশি.] বি. নৌকার দুইপাশে বসার তক্তা; নৌকার আড়কাঠ।

গুঁড়ি- [স. গুণ্ডিত >] বি. গুঁড়া, চূর্ণ, রেণু। বিণ. ক্ষুদ্র।

গুঁড়ি- [দেশি.] বি. গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, কাণ্ড।

গুড়ি- [স. গুটি>] বি. সংকুচিত দেহে নিঃশব্দে অবস্থান বা চলন।

গোঁ- [বা.] বি. জিদ, একরোখামি।

গো- [স. গম্ + ও] বি. ধেনু, গাভি, ; বৃষ, ষাঁড়; ইন্দ্রিয়; পৃথিবী।

গো- [বা.] অব্য. বি. সম্বোধনসূচক শব্দবিশেষ।

গোঁড়- [স. >] বি. নাভির স্ফীত মাংসপিণ্ড।

গোড়- [দেশি.] বি. মূলদেশ; পা, চরণ; গোড়ালি।

গোঁড়া- [বা.] বিণ. স্ফীত নাভিযুক্ত।

গোঁড়া- [বা.] বিণ. কোনো বিষয়ে অন্ধবিশ্বাসী; রক্ষণশীল মনোভাবাপন্ন, orthodox; একগুঁয়ে; অত্যধিক পক্ষপাতযুক্ত।

গোড়া- [দেশি.] বি. মূলদেশ; পা, চরণ; গোড়ালি।

গোঁপ- [স. গুম্ফ] বি. গোঁফ, গুম্ফ, moustache।

গোপ- [স. গো + পা + অ] বি. গো-রক্ষক, গোয়ালা; গোয়ালা জাতি; রাজা; ভূপ; ভূম্যধিকারী।