রাশিয়ায় গমের মূল্য কমেছে

রাশিয়ায় গমের রপ্তানি মূল্যে টানা চাঙা ভাব বজায় থাকার পর অবশেষে কমে এসেছে দাম। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে রপ্তানিযোগ্য গমের দাম টনে দুই ডলার কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় গমের রপ্তানি মূল্য বাড়তির দিকে ছিল। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে কৃষিপণ্যটির রপ্তানি শুল্ক বাড়ানো এবং রপ্তানিতে কোটা বেঁধে দেওয়ার প্রস্তাব। মূলত করোনা মহামারির মধ্যে বাম্পার ফলনের পরও রাশিয়ায় গম ও গম থেকে তৈরি খাবারসহ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়। —নাঈমা সুলতানা