বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারুল হককে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তিন জনের নাম ঘোষণা করা হয়। বাকি দুই জনের নাম পরে ঘোষণা করা হবে। মনোয়ার হক ছাড়াও অ্যাডহক কমিটির দুই সদস্য হলেন-সাইফুর রহমান চৌধুরী ও মাসউদুর রহমান। অ্যাডহক কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব দেওয়া হয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ সভাকক্ষে বিএসজেসির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।—সংবাদ বিজ্ঞপ্তি।