ভালো আছেন সৌরভ গাঙ্গুলি

হার্টে তিনটি ব্লক ধরা পড়লেও প্রথম বার রিং বসানো হয়েছিল একটিতে। কিন্তু তিন সপ্তাহের ব্যবধানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ফের হাসপাতালে ভর্তি হলে আর ঝুঁকি নিতে চাননি ডাক্তাররা। তাই গতকালই দুটি রিং বসানো হয়েছে সৌরভের হার্টে। রিং বসানোর পর আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সৌরভ।  নতুন কোনো সমস্যা না দেখা দিলে আজকালের ভেতরই হাসপাতাল ছাড়তে পারবেন সাবেক ভারতীয় অধিনায়ক। গণমাধ্যমকে তার চিকিত্সক আফতাব খান বলেন, ‘আজ (কাল) ফের রুটিন চেকআপ হবে। সব ঠিক থাকলে আগামী কালই (আজ) উনি ছাড়া পেয়ে যাবেন।’ হূদেরাগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। তারপর এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে যান। কিন্তু গত বুধবার ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।