হেমন্তের আগমন

একটি পাখি দুটি পাখি

মিষ্টি সুরে গায়,

হেমন্তেরই আগমনে

নীল আকাশে ধায়।

 

বকের সারি, হাঁসের সারি

বিলে ঝিলে চরে,

শীতকুয়াশা আর দেরি নয়

মাত্র ক’দিন পরে।

 

সাঁঝের বেলায় ধূলিকণা

হাওয়ার তালে ভাসে,

ডালে ডালে ফুল পাখিরা

মিটমিটিয়ে হাসে।