পরামর্শ
স্বপ্নের পথে সঠিকটাই বেছে নিতে হবে
আলেয়া আক্তার আঁখি
দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
একজন ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন থেকেই সে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। আর তা যদি হয় জাবির মতো আবাসিক ক্যাম্পাস, তাহলে তো কথাই নেই! কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। শিক্ষক, ক্লাস রুম, লাইব্রেরি আর ল্যাবরেটরি বাইরে অপার হাতছানিতে ডাকবে সৌন্দর্যের লীলাভূমি সবুজ ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি, স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্কৃতি চর্চার অনেক অনেক সংগঠন- যা তরুণ কোমল প্রাণগুলোকে দেশের দক্ষ সেবক করে তুলতে প্রস্তুত করে। আছে সাহিত্য ও জ্ঞানচর্চার অবরিত সুযোগ ও সংগঠন যা গবেষক ও ভিন্ন দৃষ্টির মানুষ তৈরি করবে। অপরদিকে অপরাজনৈতিকতা, অপরাধপ্রবণতার অনেক অনুষঙ্গও সহজলভ্য। এই উন্মুক্ত প্রান্তর থেকে তাকে বেছে নিতে হবে কোনটি সে করতে চায়। মনে রাখতে হবে- মেধার প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়েছে। এখন নিজেকে গড়ার সাথে সাথে পরিবার, সমাজ ও দেশের দায়িত্ব নিতে হবে।
ইয়ার ড্রপের চিন্তা ভুলে যেতে হবে
ইব্রাহিম খলিল মুহিম
আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করে বছর শেষে ভাল রেজাল্ট করা এবং পরিবেশের সাথে খাপ খেয়ে চলাটাই এসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো অবস্থাতেই ইয়ার ড্রপের চিন্তা মাথায় আনা যাবে না, এটা ভুলে যেতে হবে। সাবজেক্ট পরিবর্তন বা ভার্সির্িট পরিবর্তন এসব চিন্তা করে গা-ছাড়া ভাব নিয়ে রেজাল্ট খারাপ করাটা কোনো ভাবেই সমীচীন হবে না। এজন্য পজিটিভ মেন্টালিটির ক্লাসমেট, সিনিয়র এবং শিক্ষকদের সাথে সর্ম্পক রাখা এবং তাদের কাউন্সিলিং নেওয়া দরকার। পড়াশুনার পাশাপাশি এসময় সমমনা কয়েকজন মিলে হয়ে উঠতে পারো ছোট-খাটো উদ্যোক্তা।