তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বোরো ধান আবাদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর গ্রামে ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি শেষে যন্ত্রের সাহায্যে তা রোপণ করা হচ্ছে। এ পদ্ধতিতে কৃষক স্বল্প সময়ে অধিক ফসল উত্পাদন করতে পারবেন বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উর্মি তাবাসসুম জানান, ট্রেতে বীজতলা তৈরির কারণে বীজের কোনো ক্ষতি হবে না। কর্তন করা হবে যন্ত্রের মাধ্যমে। এতে করে এক দিকে কৃষকদের শ্রমিক সংকট নিরসন হবে, অন্যদিকে খরচ কম পড়ায় ও ফলন অধিক হারে হওয়ায় কৃষকরা আর্থিকভাবেও লাভবান হবে।