মাথায় গাছ পড়ে ভ্যানচালকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গোপালপুরে শুক্রবার দুপুরে মাথায় গাছ পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান (৩০)। গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, চতিলা বাজার থেকে মিজানুর রহমান ভ্যানে একজন যাত্রী নিয়ে গোপালপুর যাচ্ছিলেন। বাইশকাইল লিচুতলায় আগে থেকেই কয়েক জন শ্রমিক রাস্তার পাশের একটি বেলগাছ কাটছিল। মিজানুর ঐ গাছের নিচ দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার ওপর পড়ে। এতে মাথা ফেটে থেঁতলে যায়।