আগের চেয়ে ভালো অবস্থানে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ

ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন

বরিশাল অফিস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বেশ কয়েকটি ধাপে আগের চেয়ে ভালো অবস্থানে আছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশাল। প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ থাকায় তা আন্তর্জাতিক মান ধরে রেখেছে। ইউজিভির উপাচার্য ড. জাহাঙ্গীর আলম খান জানান, ইউজিসির বার্ষিক প্রতিবেদনে ভালো ফলাফল উঠে এসেছে। ইউজিভির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী জানান, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক সব কার্যক্রম সম্পূর্ণ সফটওয়্যারাইজড ও অটোমেশন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।