গাজীপুর প্রতিনিধি
‘মানবতার জয়গান ধ্বণিত হোক সবদিকে’ এ প্রতিপাদ্যের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের টেকনগপাড়া এলাকায় এসব বিতরণ করা হয়। ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদির মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাস্টার, যুবলীগ নেতা রাহাত খান, আবদুল হালিম মণ্ডল প্রমুখ। এ সময় এলাকার পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।