বর্তমান সরকার জাতির জনকের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে ------ নিক্সন চৌধুরী এমপি

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই জনগণের উন্নয়ন করতে পারছি। তিনি আরো বলেন, সরকার ভূমিহীনদের মধ্যে ঘর ও জমি দিচ্ছে, আগামী দিনে জাতির উন্নয়নের জন্য সব রকম উন্নয়নকাজ করা হবে। সারা দেশে যুবলীগকে শক্তিশালী করে মুজিববর্ষে জননেত্রীর হাতকে শক্তিশালী করে দুর্নীতিমুক্ত দেশ গঠনের চেষ্টা করছি। তিনি গতকাল শুক্রবার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী গ্রামে মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত আশ্রয় প্রকল্প পরিদর্শন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির ব্যাপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

  এদিকে ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় নিক্সন চৌধুরীর নিজ বাড়ি উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলার অর্ধশতাধিক মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, শিক্ষকেরাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সুশিক্ষা দিয়ে আপনারা প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে তুলতে চেষ্টা করুন। শিক্ষক সমিতির সভাপতি ইকামাতেদ্বীন কামেল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হায়দায় হোসেন, শিক্ষক সমিতির সহসভাপতি ও শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত্ হোসেন, তারাইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম মিয়া, আবদুর রসিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন, ধর্মী মাদ্রাসার অধ্যক্ষ আজম খান প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক শাহাদাত্ হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন প্রমুখ।