মির্জাপুরে বংশাই নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ব্রিজ, ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট।
লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১৭ গ্রামের মানুষ।
পাউবোর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, বংশাই নদীর ভাঙনে বেড়িবাঁধ এলাকায় বেশ কিছু রাস্তার ক্ষতি হয়েছে। অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি বলেন, বরাদ্দ পেলে অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এলাকায় কাজ করা হবে।
ইত্তেফাক/এমএএম