শিশুর পেটের স্বাভাবিক সমস্যা

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

বড়দের মতো নবজাতকের পেটেও গ্যাস হতে পারে। আর এটি নতুন শিশুটির ক্ষেত্রে বেশ অস্বস্তিদায়ক। এই অস্বস্তির থেকে হয়ত শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করে; তার ঘুমে ব্যাঘাত ঘটে। নবজাতকের পেটে গ্যাসের সমস্যা সমাধানের উপায়ের বিষয়ে আজকের আয়োজন।

অনেকের অভিযোগ, শিশু রাতে ঘুমায় না, দিনে কখনো কখনো ঘুমায়। সেক্ষেত্রে শিশুটি রাতে কান্না করার কারণ কী? এই যে তার ঘুমের চক্র এটিকে কীভাবে ঠিক করা যায়? আসলে শিশু নিজের ঘুমের চক্র নিজেই তৈরি করে। ওরা ১৮ ঘণ্টা প্রতিদিন ঘুমাবে। ওরা যখন খুশি তখন ঘুমাবে, যখন খুশি তখন আবার জেগে ওঠবে। তবে প্রথম তিন থেকে চার মাস কিছু কিছু শিশু বিকেল, সন্ধ্যা, রাতে একটু বেশি কাঁদে। এর প্রধান কারণ হলো পেটে একটু গ্যাস হয়, এটি হরমোনজনিত। পুরো কারণটি এখনো উদঘাটন হয়নি। একে বলা হয়, ইনফ্যানটাইল কলিক। প্রথম তিন/ চার মাস শিশুর এই কান্নাটা পরিবারকে ব্যস্ত করে রাখে। সেই সময় আমি পরামর্শ দেব, একটি ঢেঁকুর তোলানোর চেষ্টা করতে হবে। বারপিন বলি একে। খাওয়ার পরপরই যেন মা ঢেঁকুর তোলায়। তাহলে গ্যাসটা কম জমবে। তাহলে হয়ত কিছুটা কম কাঁদবে।