ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ।
আরও পড়ুন: ভূঞাপুরে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ১০
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ‘গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে কিছু ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/এএএম