নোবেল শান্তি পুরস্কারের জন্য বর্ণবাদবিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটারের নাম প্রস্তাব করা হয়েছে। শনিবার নরওয়ের একজন সংসদ সদস্য এই প্রস্তাব করেন।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার অন্দোলন। এরপর আফ্রিকান-আমেরিকানদের ওপর ঘটা একাধিক নিষ্ঠুর ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয় এটি। জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলর ও আরও কিছু মৃত্যুর পর এ আন্দোলন যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত নেতানিয়াহু
এ বিষয়ে নরওয়ের সংসদ সদস্য পেটার এইডে বলেন, জাতিগত অবিচার নিয়ে কাজ করার জন্য এই আন্দোলনটি অন্যতম শক্তিশালী বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক নোবেল বিজয়ীসহ কয়েক হাজার মানুষ নোবেল পুরস্কারের জন্য নাম প্রস্তাব করতে পারেন। এবারের নোবেল পুরস্কারের জন্য আগামী রবিবার পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে।
ইত্তেফাক/এআর