হাজি মো. কামাল উদ্দিন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের বাবা হাজি মো. কামাল উদ্দিন (৬৪) শনিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর দক্ষিণ ভিংলাবাড়ি হুজুর পুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।