এসিসির নতুন সভাপতি জয় শাহ

স্পোর্টস ডেস্ক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জয় শাহ। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে এসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিবের পাশাপাশি এসিসির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। রোটেশন নীতি অনুযায়ী, এসিসির নতুন সভাপতি হওয়ার কথা ছিল ভারত থেকে। সাধারণত বোর্ড প্রধানদের সেই পদে দেখে গেলেও এবার এসেছে ভিন্নতা। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবর্তে বরং জয় শাহকেই দুই বছরের মেয়াদে বাছাই করেছে বিসিসিআই। ৩২ বছর বয়সি এই ক্রিকেট সংগঠকই এসিসির সর্বকনিষ্ঠ সভাপতি।