তথ্য প্রচারে সতর্কতা

বর্তমান যুগে তথ্য উত্পাদন, সংগ্রহ, সংরক্ষণ সবই হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় আমরা একটা বিষয়ে হাজার রকমের তথ্য পাই। এই হাজার রকমের তথ্যের ভিড়ে যথাযথ তথ্য সংগ্রহে থাকে খুব কম মানুষের আগ্রহ। সম্প্রতি একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হতে দেখা যাচ্ছে। তা হলো দীর্ঘ ছুটি পার করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়া প্রসঙ্গ। এই ইস্যুটা নিয়ে কত শত নিউজ, পোর্টাল, ভিডিও, ট্রল বের হয়েছে তার হিসাব নেই। এখন সব বিষয় নিয়েই এরকম তথ্যের উত্পত্তি হচ্ছে। তথ্য শুধু খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকে না। মানুষের মুখে মুখে যেটা রটে সেটাও তথ্যের আওতাভুক্ত। তাই ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

ফারহানা ইয়াসমিন

শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়