ধামরাইয়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে সূতিপাড়া এফটিসিতে পিকেএসএফের সহায়তায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই কৈশোর কর্মসূচির আওতায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ‘বয়ঃসন্ধিকাল, স্বাস্থ্যসেবা, রক্তের শর্করা, রক্তের চাপ, শারীরিক ওজন ও তাপমাত্রা নির্ণয় ইত্যাদি পারঙ্গমতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করে। গতকাল সংস্থার সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদুল হক তিতাস, সংস্থার সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর হাজারী ও কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. জাহিদুল হক।