বরিশাল অফিস
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দ্বিতীয় জেলা সম্মেলন গতকাল শনিবার ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন। বাসদের বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাসদের বরিশাল জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিকনেতা দুলাল মল্লিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ১৬টি সেক্টরের দেড় সহস্রাধিক শ্রমিকের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও নূরুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল চালু, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ছয় দফা দাবি জানানো হয়।