মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে অপরিকল্পিতভাবে উচ্চ ভোল্টের বিদ্যুত্ খুঁটি স্থাপন ও ঝুলন্ত তারের কারণে ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলছাত্র রবিউল জানান, ঘরের চালার সঙ্গে তার ঝুলে থাকায় আগুন ধরেছিল। মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টো জানান, স্কুল মাঠে বিদ্যুতের খুঁটি থাকায় ছাত্ররা খেলাধুলা করতে পারছেনা। এবিষয়ে পল্লীবিদ্যুতের অফিসে লিখিতভাবে জানালেও তারা কর্ণপাত করছেনা। মেলান্দহ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম নূরুল আমিন জানান, এবিষয়ে নির্দিষ্ট ফিসহ পল্লী বিদ্যু বরাবর আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার বিধান আছে।