ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে মঙ্গলবার দুপুরে যশোরের মণিরামপুরে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। আটক শফিকুল ইসলাম লিটন (৩৫) উপজেলার ফতেয়াবাদ গ্রামের মৃত অমেদ আলী সরদারের ছেলে ও টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার গণিতের শিক্ষক। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ওই শিক্ষকের ফেসবুক আইডিতে পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশ তাকে আটক করে।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক রহমান জানান, প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঢাকা ডাইনামাইটসের

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম মোড়ল জানান, এ ঘটনায় জানতে পেরে মঙ্গলবার সকালে তাৎক্ষণিক মিটিং করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইত্তেফাক/কেকে